
গাজী হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : সোনাগাজীতে ১৯/০২/২০২৪ সোমবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি আইনে ৬ মামলায় ৬ ব্যক্তিকে ১,৪০,০০০/ -টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আমিরাবাদের বিসমিল্লাহ পোল্ট্রিকে (মিলন হোসেন, পিতা: খুরশিদ আলম) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ১০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আমিরাবাদের একরাম এগ্রো ফার্মকে (একরামুল হক, পিতা: জহিরুল হক) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ২০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আহমদপুরে বিসমিল্লাহ পোল্ট্রির (কামরুল হাসান, পিতা: এনামুল হক) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ১০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সফরপুরে ইমন পোল্ট্রি ফার্মকে (জাহিদুল আলম, পিতা: সাইদুল হক) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬জন ব্যক্তির অর্থদণ্ড
আহমদপুর মিহির পোল্ট্রিকে (মো: শহিদুল ইসলাম, পিতা: আবদুল গফুর) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ২০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চরকৃষ্ণজয় গ্রামে জামশেদ আলম, পিতা: মৃত বজলের রহমানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এ ৭০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নেবু লাল দত্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সোনাগাজী, ফেনী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।