রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সোনাগাজীতে বঙ্গবন্ধুর ৫২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৯৮ Time View

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:- ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫২তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়েছে। 

বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‍্যালী সোনাগাজী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন ও শহরের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন চেয়ারম্যান এর সঞ্চালনায় এতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি এড নাছির উদ্দিন বাহার, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, আওয়ামিলীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ, নুরুল আফছার, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল প্রমুখ। 

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin