শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সোনাগাজীতে প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক ছিটানোর জন্য স্প্রে মেশিন বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৮০৬ Time View

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী):- কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে সোনাগাজী উপজেলার ৪নং মতিগঞ্জ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে এলজিএসপি -৩, ভূমি হস্তান্তর কর ও ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে কীটনাশক ছিটানোর জন্য স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান রবিউজ্জমান বাবুর সভাপতিত্বে ২৬শে সেপ্টেম্বর শনিবার সকালে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব। বিশেষ অতিথি ছিলেন মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন।

আরো উপস্থিত ছিলেন- ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ, ইউপি সদস্য আবদুর রহিম খোকন, অজয় কুমার শীল ভুট্টু, এস এম ফেরদৌস রাসেল, জাহানারা বেগম, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকরামুল হক সোহেল।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫৬ জন প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন গুলো বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin