শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাবেক সেনা কর্মকর্তা সোলায়মান’র দায়েরকৃত মিথ্যা ও হয়রানি মূলক মামলায় সাংবাদিক গাজী হানিফ খালাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ Time View

বিশেষ প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি ভূমি দখল ও রাস্তা দখল, তারকাঁটা লাগিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোয় মেজর (অবঃ) সোলায়মানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক স্বদেশ প্রতিদিনের সোনাগাজী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর ডাক’র বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ টেলিভিশন’র উপস্থাপক সাংবাদিক গাজী হানিফ এর বিরুদ্ধে চট্টগ্রামেের সাইবার ট্রাইবুনালে মিথ্যা ও হয়রানির উদ্দেশ্যে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন মেজর (অবঃ) সোলায়মান পূত্র ওমর বিন সোলায়মান।

২০২১ সালের দায়েরকৃত মামলাটি দীর্ঘ আইনি লড়াই, সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্ত বিশ্লেষণ ও যুক্তিতর্ক শেষে আদালত ২৬ জানুয়ারী (সোমবার) উক্ত মামলাটি নিষ্পত্তি করে দেন এতে করে সাংবাদিক গাজী হানিফ মামলার দায় ও হয়রানি থেকে অব্যাহতি পান।

মামলা থেকে অব্যাহতির পর গাজী হানিফ তার প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন, ফেনী সোনাগাজী ও চট্টগ্রাম সহ সারাদেশে কর্মরত গণমাধ্যম কর্মী যারা পাশে ছিলেন, সংবাদ প্রচার, মানববন্ধন সহ কর্মসূচীর সাথে সম্পৃক্ত থেকে সহায়তা করেছেন তাদেরকে এবং আইনজীবী জুবায়ের আলম মিরাজ, গোলাম মাওলা মুরাদ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এই মামলা থেকে তার খালাস পাওয়া সাংবাদিকদের ঐক্যবদ্ধতার সুফল বলে জানিয়েছেন গাজী হানিফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin