শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাতকানিয়া থানা পুলিশের হাতে ইয়াবা ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী গিয়াস উদ্দিন আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪৯৪ Time View

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,কখনো সাংবাদিক, কখনো র‍্যাবের সোর্স,কখনো বিপ্লব বড়ুয়ার কাছের মানুষ, কখনো জামাত,কখনো বিএনপি, কখনো এলডিপি এবং কখনো আওয়ামিলীগ পরিচয় দানকারী মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী গিয়াস উদ্দিন ওরফে আলু ছান্নির পুয়া গিয়াস সাতকানিয়া থানা পুলিশের জালে অবশেষে আটকা পড়েছে বলে জানা গেছে।

২৩ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে গারাংগিয়া মাদ্রাসার পশ্চিমে গারাংগিয়া মাদ্রাসার মাহফিলের দোকান বসাকে কেন্দ্র করে চাঁদাবাজি করার সময় তাকে আটক করা হয় বলে জানা যায়।
আটককৃত ইয়াবা পাচারকারী ও অস্ত্র ব্যবসায়ী গিয়াস উদ্দিন ওরফে আলু ছান্নি গিয়াস হচ্ছে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া এলাকার আলী হোসাইন ও রেহেনা বেগমের ছেলে বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার গিয়াস উদ্দিন ওরফে আলু ছান্নি গিয়াসের নির্যাতনের শিকার বিভিন্ন ব্যক্তিরা বলেন, গিয়াস এলাকায় একটি আতংকের নাম।তার অত্যাচার নির্যাতনে এলাকাবাসী অতীষ্ট। তার নির্যাতনের শিকার হয়নি এমন কোন ব্যক্তি নেই এলাকায়।কথায় কথায় মানুষকে মারধর ও হুমকি ছিল মাদক সম্রাট গিয়াসের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। প্রবাসী থেকে শুরু করে এমন কোন ব্যক্তি নেই চাঁদা দাবি করেনি।

সাতকানিয়া থানার এএসআই মোঃ জহিরুল ইসলাম, ফোর্সসহ অভিযান পরিচালনা করে ক) সাতকানিয়া থানার মামলা নং- ৩০ (০৩) ২১, ধারা- ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড, খ) সিআর মামলা নং- ১৪৩২ /১৮ (সাতকানিয়া) ধারা- ১০৭/১১৭ (সি) ২টি পরোয়ানা ভুক্ত আসামী ১। গিয়াস উদ্দিন(৪৪), পিতা- আলী হোসাইন, সাং- উত্তর গারাংগিয়া, (সুপার পাড়া), ৮নং ওয়ার্ড, (বড় হুজুরের বাড়ির দক্ষিণ পার্শ্বে আলী হোসেনের বাড়ি), থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।

সন্ত্রাসী গিয়াস উদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার এ এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin