শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাংবাদিক সাথে বিএনপির মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪৯ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ ভোট চুরির সাথে যেসব সরকারী কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ বিকালে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। তিনি বলেন বিএনপির আস্থা জনগণের উপর, আওয়ামীলীগ জনগণের উপর আস্থা হারিয়ে সরকারী কর্মকর্তা র‌্যাব ও পুলিশের উপর নির্ভর করছে। জনগনের উপর তাদের বিশ্বাস নাই। তাই তারা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান। তিনি আরো বলেন শেখ হাসিনা আওয়ামীলীগ কে দেওলিয়া করে দিয়েছে। তিনি বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ভয় পেলে পুলিশ হত্যা গুমের পথ বেছে নিয়েছে।

বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনে ৯০ এর গন অভ্যুথানে শহীদ নূর হোসেন পর রাজপথে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল রহিম, ছাত্রদল নেতা নূর আলম ও যুবদল নেতা শাওন নিহত হয়েছে। তাদের রক্ত বৃথা যাবে না। দেশে গণতন্ত্র ফিরে আসবে।

লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ন-আহায়ক হাছিবুর রহমান হাসিব, সদর থান বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ সহ প্রমুখ।

লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু’র বাসভবনে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে লক্ষ্মীপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেন সরকার গুপ্ত হত্যা ও হামলার খেলা শুরু করেছে। প্রশাসনিক নির্দেশে বিএনপি’র ওপর যাবতীয় হামলা হচ্ছে অভিযোগ করে বক্তারা সকল হত্যা, গুম, হামলার বিচার আইনীভাবে করা হবে বলে হুঁশিয়ারি দেন। একই সাথে বলেন বিএনপি খেলা শুরু করলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin