শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সহযোগী সম্পাদকের দায়িত্ব পেলেন মানবাধিকারকর্মী – আব্দুল মালেক দেওয়ান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View

নওগাঁ প্রতিনিধিঃ মানবাধিকার কর্মী আব্দুল মালেক দেওয়ান নিউজ লাইট ৭১ অনলাইন নিউজ পোর্টালের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের সোহরাব দেওয়ানের ছেলে। বর্তমানে তিনি মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ট্রেড ইনস্ট্রাক্টর পদে কর্মরত রয়েছেন।

গত ২২ সেপ্টেম্বর তিনি নিউজ লাইট ৭১ এর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত। এর আগে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন নওগাঁর সভাপতি, সাপ্তাহিক ক্রাইম ওয়াচ এর নওগাঁ জেলা প্রতিনিধি এবং অপরাধ চোখ অনলাইন নিউজ পোর্টলের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নওগাঁর বিভিন্ন উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাতা সংস্থা হেক্সস/ইপারের সহযোগিতায় স্বেচ্ছাব্রতী সংগঠন ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রকল্পের আওতায় প্রশিক্ষক হিসেবে একাধিকবার প্রশিক্ষণ প্রদান করেন।

বর্তমান অর্পিত দায়িত্ব ও সাংবাদিক পেশার ব্যাপারে তার কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের সমাজের দর্পন আখ্যায়িত করে বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক হিসেবে কাজ করে। শুধু নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদ অনুসন্ধান করাও একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন নিউজ লাইট ৭১ এর সহযোগী সম্পাদক আব্দুল মালেক দেওয়ান।

তিনি আরো বলেন, সাংবাদিকতা পেশা এমন একটা পেশা যার সুবাদে মানুষের খুব কাছে গিয়ে সহায়তা করা যায়, যেটা অন্য পেশাতে বিরল। সাংবাদিকতার ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের জন্য প্রতিবেদককে চৌকস ও ধীর মস্তিষ্কসম্পন্নতার কথা বলেন। অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রতিবেদককে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শও দেন এই মানবাধিকার কর্মী।

উল্লেখ্য যে, গত ২২ মে ২০২১ সালে প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে তিনি নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ২ দিন ধরে অনশন করে জাতীয় ও আন্তর্জাতিক গনমাধ্যমে শিরোনাম হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin