
নজির আহম্মদ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ-পূর্ব সৈয়দ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকের স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। উক্ত ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে দুইজন পুরুষ ও দুইজন মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত করেন।
নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। এ নির্বাচনে মনিটরিং করেন, লক্ষ্মীপুর সদর আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক, ১২ নং চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ , ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম রফিকের সহযোগিতায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, সদর উপজেলার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিক মাইনুল হাশার।
যারা নির্বাচিত হয়েছেন, আবু ছিদ্দিক মুন্না (টেবিল প্রতীক), মোঃ মনির হোসেন (ফুটবল প্রতীক), সুরাইয়া সুলতানা (ছাতা প্রতীক), তসনিয়া আক্তার (চেয়ার প্রতীক)।
দক্ষিণ-পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, ‘নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা ২ বছর পর্যন্ত বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করবেন।’