
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ তা্কওয়া অসহায় সেবা সংস্থার তত্ত্বাবধানে মহান বিজয়ের মাসে সাড়ে চার বছরের রাইসা মনিকে ৫ম তম লাল ভালোবাসা উপহার দিলেন বন্ধু মোঃ আব্দুল্লাহ আল মামুন।
রাইসা মনি সদর ফুলপুর ইউনিয়নের ফতেপুর (খেজুরগাছ) এলাকার রিকশা চালক মোঃ রতন মিয়ার মেয়ে।
রাইসার মা বলেন, গত দুই মাসের মধ্যে এটা নিয়ে ৪ বার রক্ত বরা হয়েছে। ২১ মাস বয়স থেকে সে (থ্যালাসেমিয়া নামক) এ রোগের আক্রান্ত হয়। এরপর থেকে তাকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার জাকির হোসেন স্যার কে দেখেই।
রক্তশূন্যতায় থাকলে উনি বলেন রক্তদিতে। অনেক দিন ধরে রক্ত খোঁজাখুঁজি করছিলাম। পরে না পেয়ে অবশেষে আমার পাশের বাড়ির সাদ্দাম ভাইয়ের কাছে জানতে পেয়ে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তপু রায়হান রাব্বি মহোদয়ের কাছে আসি। পরে তাৎক্ষণিক ব্যবস্থা করে দেন এতে আমি চির কৃতজ্ঞ বা ঋণি। উনারা মানুষের বিপদে পাশে থাকে দেখেই উনাদের কাছে মানুষ যায়। দোয়া করি তারা সম্মানের সাথে বেঁচে থাকো বহু বছর।