শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সঙ্গীতের সাথে থেকে বিশ্ব জয় করতে চাই – শাওন মিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৩৪ Time View

বিনোদন রিপোর্ট : ছোটবেলা থেকে আমি গানের প্রতি বেশ আসক্ত ছিলাম, গুনগুনিয়ে গান গাইতাম সবসময়। আর তাইতো পরিবারের সবাই আমাকে গান পাগল শাওন হিসেবে ডাকতো। বর্তমানে গানের সাথে কাটছে আমার জীবন। সংগীতকে সাথে নিয়ে বিশ্বজয় করতে চাই।

কথাগুলো সময়ের বেশ জনপ্রিয় মিউজিসিয়ান শাওন মিয়ার। যিনি একজন পেড বাদক হিসেবে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। দেশসেরা জনপ্রিয় কণ্ঠশিল্পীদের সাথে দেশের বিভিন্ন জেলায় বর্তমানে স্টেজে ব্যস্ত সময় পার করছেন তিনি। শাওন মিয়ার জন্ম ও বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।

ছোটবেলায় স্থানীয় একাডেমিতে নিয়মিত গান শিখতেন, পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো রপ্ত করেন তিনি। পরবর্তীতে তবলাও প্যাড বাদক হিসেবে বেশ সুনাম অর্জন করেন তিনি।

বিভিন্ন দিবস ছাড়াও প্রতি নিয়তই স্টেজ ও টেলিভিশনে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। দেশের সেরা কন্ঠ শিল্পীদের সাথে বর্তমানে তিনি কাজ করছেন। তার মধ্যে লতিফ সরকার, মৌসুমী হাসান চিশতি বাউল, মনির খান, শাহনাজ বাবু উল্লেখযোগ্য।

গান নিয়ে স্বপ্ন কি জানতে চাইলে এই মিউজিসিয়ান বলেন,গানই আমার জীবন গানই আমার মরণ,আমৃত্যু সঙ্গীতের সাথে থাকতে চাই। একজন মিউজিসিয়ান হিসেবে দেশের মানুষের ভালবাসা কুড়াতে চাই, পাশাপাশি দেশের বাহিরে সকল মানুষের কাছে নিজেকে পরিচয় করাতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin