শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শোরসাক পূর্ব পাড়ায় ইট ভাটার অত্যাচার অতিষ্ঠ সাধারন মানুষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৬৮ Time View

চাঁদপুর জেলা প্রতিনিধি : চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার শোরসাক থেকে সূচীপাড়া সড়কে ইটভাটার কালো ধোঁয়া ও সড়কে ইটভাটার ভারী যান চলাচলে রাস্তার বালু উড়ে আশপাশের মানুষের জনজীবন অতিষ্ঠ। দীর্ঘদিন থেকে এমন অত্যাচারে অতিষ্ঠ সাধারন মানুষরা সর্বশেষ ইউএন অফিসে আবেদন করেছে সুরক্ষা পাওয়ার জন্য। যা সবার জন্য তুলে ধরা হলোঃ

বরাবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
শাহরাস্তি উপজেলা, চাঁদপুর।

বিষয়: শোরসাক পূর্ব পাড়া (শোরসাক-সূচীপাড়া সংযোগ) সড়কে ইটভাটার ভারী যান চলাচল বন্ধ/নিয়ন্ত্রণ ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে আবেদন।

মহোদয়,
সশ্রদ্ধ নিবেদন এই যে, আমরা শোরসাক ৮ নং ওয়ার্ডের অন্তর্গত শোরসাক পূর্ব পাড়া এলাকার সাধারণ বাসিন্দাগণ। আমাদের এলাকায় অবস্থিত শোরসাক-সূচীপাড়া সংযোগ সড়কটি একটি সংকীর্ণ ও জনবহুল রাস্তা, যা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে থাকে।

দুঃখের বিষয়, পাশ্ববর্তী সূচীপাড়া এলাকার নোয়াপাড়ায় অবস্থিত দুইটি ইটভাটার ভারী ট্রাক ও মালবাহী গাড়ি নিয়মিত এই সংকীর্ণ সড়কটি ব্যবহার করে ইট পরিবহন করছে। ফলে আমরা এলাকাবাসী নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি, যা নিম্নরূপঃ

১. ধুলাবালি দূষণ: ভারী যানবাহনের কারণে অতিরিক্ত ধুলাবালি সৃষ্টি হচ্ছে, যা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
২. শব্দ দূষণ: সারাদিন উচ্চ শব্দে ট্রাক চলাচলের ফলে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
৩. নিরাপত্তা ঝুঁকি: দ্রুতগতির ভারী ট্রাক চলাচলের কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, বিশেষ করে ছোট শিশু ও পথচারীদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
৪. ইট পড়ে দুর্ঘটনার আশঙ্কা: অনেক সময় ট্রাক থেকে ইট পড়ে যায়, যা রাস্তার পাশে চলাচলকারী মানুষের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে।
৫. রাস্তার ক্ষয়ক্ষতি: ভারী যানবাহনের কারণে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, ফলে চলাচল আরও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
৬. শান্তিপূর্ণ জীবনযাপনে বিঘ্ন: সার্বিক পরিস্থিতির কারণে এলাকাবাসী স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে না।

এছাড়াও, বিষয়টি সমাধানের লক্ষ্যে আমাদের এলাকার কিছু যুবক উক্ত ইটভাটার মালিকদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলতে গেলে, তারা উল্টো তাদেরকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। পরবর্তীতে, এলাকাবাসী সম্মিলিতভাবে এর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুললে, ইটভাটার মালিকপক্ষ ও তাদের সহযোগীরা তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়।
উল্লেখ্য যে, আমাদের এই শোরসাক পূর্ব পাড়া একটি শান্তিপ্রিয় ও নিরিবিলি এলাকা হিসেবে সুপরিচিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

অতএব, মহোদয়ের নিকট আমাদের জোর আবেদন এই যে, বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে—
(ক) উক্ত সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা,
(খ) এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা,
(গ) দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা,
(ঘ) সংশ্লিষ্ট বিষয়ে জড়িতদের কার্যক্রম তদন্ত করা,
(ঙ) প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ প্রদান করা—এই সকল বিষয়ে আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।

আপনার আন্তরিক সহযোগিতায় আমরা পুনরায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবো—এই প্রত্যাশা রইলো।

ধন্যবাদান্তে,

বিনীত নিবেদকগণ
শোরসাক ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। শোরসাক পূর্ব পাড়া, শাহরাস্তি, চাঁদপুর।
উল্লেখ্য বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকার সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin