শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শার্শার পুটখালী ও পাঁচভুলট সীমান্তে তিন যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধি : অবৈধ পথে ভারতে যাওয়ার সময় তিন যুবক নিহতের ঘটনা ঘটেছে।বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে দিঘীরপাড় উত্তরপাড়া গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে মোঃ সাবুর আলীর মরদেহ উদ্ধার করা হয়। একইভাবে পাঁচভুলট সীমান্ত এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে কাগজপুকুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ ইউনুস মোল্লার ছেলে জাহাঙ্গীর কবিরের মরদেহ উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ডের (২১ বিজিবি) সদস্যরা।

জাহাঙ্গীর কবিরের ভাই জানান, তার ভাই প্রায় ১৫ বছর ধরে ভারতে বসবাস করছেন। সেখানে তিনি স্থানীয় এক নারীকে বিয়ে করে নাগরিকত্ব পেয়েছেন এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। কিছুদিন আগে তিনি বাড়ি ফেরেন এবং ভারতে ফেরার চেষ্টার সময় এ ঘটনা ঘটে।

অন্যদিকে, মোঃ সাবুর আলীর স্ত্রী হাসি বেগম জানান, রাতে কেউ তাকে খবর দেন যে, পুটখালীর আমবাগানে তার স্বামীকে মেরে ফেলে রাখা হয়েছে। সেখানে গিয়ে তিনি তার স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। স্বামীকে বাড়ি নিয়ে আসার পথে তিনি মারা যান। সাবুরের স্ত্রী বলেন, “আমার দুটি কন্যাসন্তান আছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এখন এই সন্তানদের নিয়ে আমি কীভাবে বাঁচবো?”

স্থানীয়রা অভিযোগ করেন, তাদের তিনজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পিটিয়ে হত্যা করে বাংলাদেশের সীমান্তে ফেলে রেখে গেছে।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আহমেদ জানান, সকালে পাঁচভুলট সীমান্তের মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় এলাকায় মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং মরদেহ এখানে কিভাবে এলো সে বিষয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin