শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্ণার উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৭৫ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ২’শ ৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী কর্ণার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে লাইব্রেরী কর্ণারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন।

এর আগে সদর উপজেলা হলরুমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০৫টি করে বই প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা প্রমুখ।

বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন বলেন, “বিশ্বকে জানার জন্য লাইব্রেরিতে যাওয়া প্রয়োজন। আমাদের বর্তমান প্রজন্ম লাইব্রেরি বিমুখ। তাদের লাইব্রেরি মুখী করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরী কর্ণার স্থাপন একটি ভালো উদ্যোগ। এতে জ্ঞানের আলো লক্ষ্মীপুর থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।” এমনি প্রত্যাশা করেন তিনি।

এছাড়াও লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেন এবং টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কর্ণার শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin