শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে সম্পত্তি বিরোধে নারীর শ্লীলতাহানীর চেষ্টা, আহত-৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের টুমচরে সম্পত্তি বিরোধের জেরে রহিমা বেগম (৪৭) নামে এক নারীর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ ওঠেছে। এসময় বাধা দিতে গেলে ওই নারীসহ একই পরিবারের চারজন আহত হন। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি। সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকায় আরিফের দোকানের সামনে এঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, রুহুল আমিন খলিফা, তার ছেলে লিটন, এমরান, হারুন ও হারুনের ছেলে শিহাব।

ভুুক্তভোগীরা হলেন, তোফায়েল আহাম্মদ, তার স্ত্রী রহিমা বেগম, ছেলে হৃদয় ও রনি। তারা সবাই টুমচর এলাকার বাসিন্দা।

ভিকটিম রহিমা ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রুহুল আমিন খলিফা এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। স্থানীয় অনেকেরই জমিন, তার নামে জালিয়াতির মাধ্যমে রেকর্ড করে ভোগদখলের চেষ্টা করেছেন তিনি। এনিয়ে এলাকায় অনেকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোন সমাধান হয়নি। সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা’কে কেন্দ্র করে রুহুল আমিন খলিফার ছেলে লিটন ভিকটিম রহিমার শ্লীলতাহানীর চেষ্টা চালায় বলে জানান স্থানীয় অনেকেই।

ভুুক্তভোগী হৃদয় ও রনি জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার মাসহ অসুস্থ বাবা তোফায়েলকে মারধর করে রুহুল আমিন খলিফাসহ তাদের সন্তানরা। এঘটনার বিচার চান স্থানীয়রা।

অভিযুক্ত রুহুল আমিন খলিফা জানান, তার ছেলেরা মারধর করেছে, এটা এলাকায় বসে সমাধান করা হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin