শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করেন এমপি নয়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৬২৪ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই’ই মিলে”, “মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান” এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় ফিতা কেটে নতুন একটি প্রশিক্ষণ গাড়িও উদ্বোধন করেন সাংসদ নয়ন।

প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেইফ এবং জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এর যৌথ পরিচালনায় লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাবেক অতিরিক্ত মহাপরিচালক শামছুল আমিন, ইঞ্জিনিয়ার কেএসএম জাহাঙ্গির, স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীসহ আরো অনেকে।

প্রশিক্ষণে দুই ব্যাচে ৪০ জন করে ৮০ জন প্রশিক্ষার্থী অংশ নিবে বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin