শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপি নুরউদ্দিন চৌধুরী নয়নের মায়ের দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৫৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের মাতা মরহুমা মনোয়ারা বেগম (৭৬) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাদ যোহর মরহুমার পৈত্রিক বাড়ি সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রামের আব্দুর রশিদ চৌধুরী হাই স্কুল প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার জানাযার নামাজে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুরে-ই-আলম, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, জেলা জর্জ কোটের পিপি এডভোকেট জসিম উদ্দিনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, আইনজীবি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার জনগন অংশগ্রহণ করেন।

মরহুমার জানাযার নামাজ পড়ান টুমচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী।
এডভোকেট নয়ন এমপির মায়ের মৃত্যুতে লক্ষ্মীপুরের সকল সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin