রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে আনসার ও ভিডিপি নিয়োগে ঘুষ বানিজ্যের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৮৭ Time View

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ভিডিপি (পুরুষ -মহিলা)নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। কমলনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীন আক্তার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ইউনিয়ন দলনেতা ও ইউনিয়ন আনসার কমান্ডারদের মাধ্যমে সদস্যদের নিকট থেকে এ টাকা হাতিয়ে নেন।

নির্বাচন উপলক্ষে বিগত ২৩/৯/২০২৩ ইং তারিখ রোজ শনিবার জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি লক্ষীপুর কর্তৃক একটি আনসার ও ভিডিপি সদস্য বাছাই কমিটি গঠন করা হয়। উক্ত বাছাই কমিটির সভাপতি ছিলেন রামগতি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আরা বেগম । তিনি বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা পরিষদ মাঠে আসা আনসার ও ভিডিপি সদস্য -সদস্যাদের অস্ত্র প্রশিক্ষণ সনদ যাচাই করেন এবং যাদের মৌলিক প্রশিক্ষণ সহ অন্যান্য সনদপত্র আছে কেবলমাত্র তাদেরকেই নির্বাচনী তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। বাছাই কার্যক্রমে অংশগ্রহণকারী ভিডিপি পুরুষ ও মহিলাগণ মূলত ইউনিয়ন দলনেতা ও ইউনিয়ন আনসার কমান্ডারদের মাধ্যমেই উপজেলা মাঠে বাছাই কার্যক্রমে আসেন।

জানা যায়, প্রত্যেক ইউনিয়নে কর্মরত দলনেতা ও আনসার কমান্ডারগণ বাছাইকৃত তালিকা অনুযায়ী সকল আনসার ও ভিডিপি পুরুষ -মহিলা সদস্যদের নিকট থেকে ১০০০-১২০০ টাকা করে দাবি করে এবং টাকা না দিলে বাছাইকৃত তালিকা হতে নাম বাদ দিবে বলে হুমকি দেন। তালিকা থেকে বাদ পড়ার ভয়ে আনসার ও ভিডিপি সদস্যগনের অনেকেই ধার -দেনা করে দলনেতা ও ইউনিয়ন আনসার কমান্ডারদের চাহিত টাকা পরিশোধ করেন। আবার বাছাইকৃত সদস্যদের মধ্যে অনেকেই টাকা দিতে অপরগতা প্রকাশ করেন এবং বলেন আমরা আনসার ও ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য আমরা টাকা দিয়ে ডিউটি করব না।

আমরা অনেক কষ্ট করে নির্বাচন ডিউটির জন্যই প্রশিক্ষণ গ্রহণ করেছি কোন টাকা দিতে পারবো না। এতে দেখা যায় যারা টাকা দেয়নি প্রত্যেকের নাম ইউনিয়ন দলনেতা, ইউনিয়ন কমান্ডারগণ সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার যোগসাজশে তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয় এবং তাদের পরিবর্তে টাকা নিয়ে আনসার ও ভিডিপি কোন প্রশিক্ষণ ছাড়াই নিয়ম বহির্ভূত কিছু সাধারন গ্রামের পুরুষ -মহিলাকে আনসার-ভিডিপি দেখিয়ে নির্বাচনী চূড়ান্ত সিসি তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়। সরজমিনে গিয়ে যাদের অস্ত্রসহ নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের মধ্যে অনেকেরই অস্ত্র প্রশিক্ষণ ছিল না। অথচ যারা নিজের টাকা খরচ করে কষ্ট করে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।

গত ৬ জানুয়ারি ২০২৪ ইং তারিখে উপজেলা পরিষদ মাঠে চূড়ান্ত সিসি তালিকা হতে বাদ পড়া ভিডিপি সদস্যরা হট্টগোল শুরু করেন। লাইনে দাঁড়িয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীন আক্তার এর ঘুষ বাণিজ্যের কথা কাটাকাটি করে একপর্যায়ে তার অফিসের সামনে দাঁড়িয়ে মিছিল দিয়ে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এর নিকট তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানায় বাদপড়া নিরীহ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি পুরুষ -মহিলা সদস্যগন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস এর বিশেষ হস্তক্ষেপে নির্বাচন মুহূর্তে এমন অস্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক করেন ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা মোট ৫৪টি। প্রতি কেন্দ্রে ১২জন করে ভিডিপি পুরুষ মহিলা নিয়োগ করা হয়। এর মধ্যে পিসি ০১জন, এপিসি ০১জন, আনসার ভিডিপি পুরুষ ০৬ জন এবং মহিলা ০৪ জন দায়িত্ব পালন করে। কেন্দ্র প্রতি ১২ জন করে ৫৪টি কেন্দ্রে মোট-৬৪৮ জন আনসার ভিডিপি পুরুষ মহিলা সদস্য দায়িত্ব পালন করে। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিকট থেকে প্রায় -৬,৪৮,০০০(ছয় লক্ষ আটচল্লিশ হাজার) টাকা নিয়োগ বানিজ্য করে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে হাতিয়ে নেওয়ার সত্যতা পাওয়া যায়। অনুসন্ধানে গেলে তালিকায় বাদপরা প্রশিক্ষন প্রাপ্ত সাইফুল্যাহ সহ বিভিন্ন ইউনিয়নের নিরীহ আনসার-ভিডিপি পুরুষ মহিলা সদস্যগ জানায়, ০৫ নং চর ফলকন ইউনিয়নে কর্মরত ইউনিয়ন আনসার কমান্ডার জিয়া উদ্দিন বাবুল নির্বাচনে দায়িত্ব দিবে বলে প্রায় ৭০-৮০ জন আনসার ভিডিপি সদস্যের নিকট থেকে ৭০,০০০-৮০,০০০ টাকা হাতিয়ে নেয় ,০৬ নং পাটোয়ারির হাট ইউনিয়নে কর্মরত ইদ্রিস হাওলাদার এর ছেলে ইউনিয়ন দলনেতা মো:মিজানুর রহমান ৩০-৪০জন থেকে প্রায় ৪০,০০০(চল্লিশ হাজার) টাকা হাতিয়ে নেয়,এর মধ্যে পিসি যোবায়ের দিয়েছে ১৫ জনের জন্য ১৫ হাজার টাকা। ০৭ নং হাজিরহাট ইউনিয়নে কর্মরত ইউনিয়ন আনসার কমান্ডার আবুল বাশার ২৪ জন থেকে ২৪০০০/- ২৪ হাজার টাকা হাতিয়ে নেন। ৩ নং লরেন্স ইউনিযনে কর্মরত ইউনিয়ন দলনেত্রী জান্নাতুল ফেরদাউস জন প্রতি ১০০০ টাকা করে ২৪ জনের নিকট থেকে ২৪ হাজার টাকা ও উপজেলা আনসার কোম্পানি কমান্ডার দেলোয়ার ১০০০ করে ১২ জনের নিকট থেকে মোট ১২ হাজার টাকা হাতিয়ে নেন। ০২ নং সাহেবের হাট ইউনিয়ন কমান্ডার মোস্তফা ১০০০ করে ২০ জনের থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

প্রায় চার থেকে পাঁচ হাজার প্রশিক্ষন প্রাপ্ত জনবল থাকা সত্যেও নির্বাচনী কেন্দ্রের মত গুরুত্বপুর্ন কাজে নীতিমালা উপেক্ষা করে অস্র প্রশিক্ষন ছাড়াই টাকার বিনিময়ে লোক নিয়োগ দেওয়া অত্যন্ত দু:খ জনক। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউনিয়ন আনসার কমান্ডার বলেন, এই নিয়োগ বানিজ্যের সাথে আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট জড়িত আছেন।

নির্বাচন বাছাই কমিটি কর্তৃক বাছাইকৃত বাদ পড়া সদস্যদের বিষয়ে, অস্ত্র প্রশিক্ষণ বিহীন নিয়োগ এবং টাকা নেওয়ার বিষয় মুঠো ফোনে কমলনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীন আক্তার নিকট জানতে চাইলে তিনি আমাদের বলেন কমিটি কর্তৃক বাছাইকৃত কোন সদস্যকে তালিকা থেকে বাদ দেওয়া হয় নাই, তিনি বলেন এপিসিদের মধ্যে কিছু সদস্য থাকতে পারে, টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের অফিসে চা এর দাওয়াত দিয়ে মেনেজ করার চেষ্টা করেন এবং ফোনটি কেটে দেন ।

এ বিষয়ে নিয়োগ কমিটির সভাপতি রামগতি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আরা বেগম এর নিকট জানতে চাইলে তিনি আমাদেরকে বলেন যে আমি সভাপতি ছিলাম আমি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নাম তালিকাভুক্তি করে সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীন আক্তার এর নিকট দিয়ে আসি উনি যদি বাদ দেন তাহলে এর জন্য উনি ব্যক্তিগতভাবে দায়ী আমি দায়ী নয়।

জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কল সাথে সাথে কেটে দেন এবং মোবাইল ফোনটি বন্ধ করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin