রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে অসহায় ৫ নারীর সম্পত্তি জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯২ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৯নং জয়পুর ইউনিয়নের চৌপল্লী টেকরাজ গ্রামের শিকদার বাড়ির অসহায় জোবায়েদা অলকা ও তার ৪ মেয়ের সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহাগ ও তার লোকজন।

অভিযোগ সূত্রে জানা গেছে, টেকরাজ গ্রামের সিকদার বাড়ির আবদুল আওয়ালের মৃত্যুতে স্ত্রী ছেলে ও ৪ মেয়ে ১ একর ৮৪ শতাংশ সম্পত্তির মালিক হন। এ সম্পত্তি থেকে আউয়ালের ছেলে প্রিন্স তার মালিকানা অতিরিক্ত কিছু সম্পত্তি বিক্রি করেন মালেকুল মাকছুদের নিকট। মালিকানা সমস্যার কারণে দখল নিতে না পেরে সে সোহাগ এর নিকট ২৭ শতাংশ জমি বিক্রি করে। সোহাগের নামে দলিল সৃজন হওয়ার পর এলাকার প্রভাবশীদের সহযোগীতায় জোরপূর্বক ঘর নির্মাণ করতে গেলে জোবায়েদা ও তার মেয়েরা বাধা দেয়। এতে সোহাগ ক্ষিপ্ত হয়ে গত ২৭ জানুয়ারী তার লোকজন নিয়ে জোবায়েদা ও তার পরিবারের উপর হামলা করেন।

এতে ভুক্তভোগী বাদী হয়ে চন্দ্রগঞ্জ আমলি আদালতে গত ৩১/০১/২০২৪ ইং তারিখে একটি মামলা দায়ের করেন। এ ছাড়া এর পূর্বে উক্ত সম্পত্তি রক্ষায় আদালতের আশ্রয় নিলে আদালত ১৪৪ ধারা জারি করে উভয়কে পক্ষকে শান্ত থাকার নির্দেশ প্রদান করেন। কিন্তু সোহাগ তার লোকজন নিয়ে রাতে আঁধারে ঘর ও বাউন্ডারী নির্মাণ করে। এ অবৈধ দখল বিষয়ে জানতে গেলে সোহাগ সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়।

এসময় সেই মোবাইল ফোনে বিভিন্ন সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। সাংবাদিকগণ চলে আসার পর সন্ত্রাসী সোহাগ ভুক্তভোগীর জোবায়েদা ও তার পরিবারের উপর হামলা ও ভাংচুর করে। ভুক্তভোগী পরিবারে কোন পুরুষ না থাকায় সোহাগ ও তার লোকজন নানান ভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin