শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুর সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করেছে সন্ত্রাসীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করেছে সন্ত্রাসীরা। এতে এক সাংবাদিক গুলিবিদ্ধসহ চার সাংবাদিক আহত হয়েছে। আহত সাংবাদিকরা হচ্ছে, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম,চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি আলাউদ্দিন,প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ, দৈনিক আমার বার্তা’র প্রতিনিধি আব্দুল মালেক নিরব। গুরুতর আহত সাংবাদিক রফিকুল ইসলাম,আলাউদ্দিন ও ফয়সাল মাহমুদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রফিকুলের অবস্থায় গুরুতর।

সোমবার বিকেলে সদর উপজেলার গনেশশ্যামপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাব ও লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠসহ জেলায় কর্মরর্ত সাংবাদিকরা।

আহত সাংবাদিক ও পুলিশ জানায়, সদর উপজেলার গনেশ্যামপুর এলাকায় মারামারি ও জমি দখলের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য লক্ষ্মীপুর থেকে দুইটি মোটসাইকেলে যোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন সাংবাদিকরা। এসময় দত্তপাড়া কলেজ থেকে কিছু দুর সামনে গেলে ৭ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি জানার চেষ্টা করলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথা পেটে যায়। এরপর অন্য সাংবাদিকরা বাধা দিলে তাদের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ফয়সাল মাহমুদের গায়ে গুলি লাগে।

এসময় সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল নগট টাকা পয়সা লুটে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার খবর শুনে সদর হাসপাতালে ছুটে যান সাংবাদিকরা। এর মাস খানেক আগে সাংবাদিক রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান প্রেক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল-সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় সকল কর্মরত সাংবাদিক সমাজ। দ্রুত জড়িতদের গ্রেফতার না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ জানান, তিনজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থায় গুরুতর। তার মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পাশাপাশি অন্য আহত ফয়সাল মাহমুদের পায়ে দুইটি আঘাত রয়েছে। সেটা গুলি কিনা বিষয়টি এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেফতার করা হবে। এই বিষয়ে কাউকে ছাড় দেয়া হবেনা। ইতিমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin