
নজির আহম্মদ,লক্ষ্মীপুরঃ লক্ষীপুরের ২০ লক্ষ মানুষের প্রাণের দাবি ঢাকা থেকে লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুর তিনটায় বিআইডব্লিউটিএ নৌ ট্রাফিক বিভাগের সম্মানিত পরিচালক রফিকুল ইসলাম বিলাস বহুল লঞ্চ “এমভি রাসেল-৩” নামক লঞ্চটি লাল ফিতা কেটে উদ্বোধন করেন
এ সময় আরো উপস্থিত ছিলেন লঞ্চের মালিক জামাল হোসেন, ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য , আফজাল হোসেন অনিক, রেদওয়ান উল্লাহ খান সহ বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আব্দুস সাত্তার পালোয়ান বলেন, আজকের এই শুভক্ষনে আমরা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিআইডব্লিটিএ নৌ ট্রাফিকের ডাইরেক্টর রফিকুল ইসলাম, লক্ষ্মীপুরের মাননীয় সংসদ সদস্য শাহজাহান কামাল সহ সংশ্লিষ্ট সবার নিকট বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি আরো বেশি করে ধন্যবাদ দিতে চাই লক্ষ্মীপুরের সকল সাংবাদিক বন্ধুগণকে কারণ আপনারা দীর্ঘদিন ধরে লঞ্চ সার্ভিস নিয়ে লেখালেখি না করলে ও সংবাদ পরিবেশনের মাধ্যমে লঞ্চ চাই পরিষদের পাশে না থাকলে আমাদের পক্ষে এই আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব ছিল না সেজন্য আপনাদের সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।