রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ Time View

কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষীপুর-৪ রামগতি (কমলনগর) আসনের মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থী আবদুস সাত্তার ফলোয়ানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে মহামান্য হাইকোর্ট।

বুধবার (২০ ডিসেম্বর) মহামান্য হাইকোর্টের বিচারপতি এ টি এম সাইফুর রহমান এর কোর্টে শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

লক্ষীপুর রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন পত্র বাছাই করে মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। এর পর মনোনয়ন বৈধতার আবেদন চেয়ে হাইকোর্টে রিট করেন এই স্বতন্ত্র প্রার্থী।

এ রায় ঘোষণা করার পর লক্ষীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ান বলেন, আমি রামগতি-কমলনগরের মানুষের ভিটা,মাটি রক্ষা করার জন্য আজ তের বছর নদী বাঁধের জন্য আন্দোলন করেছি। তখন থেকে এই নির্বাচনে মনোনয়ন নেওয়া পর্যন্ত নানা রকম ভাবে আমাকে অপমান অপদস্থ ও হেনস্তা করেছে একটা পক্ষ।দমহান আল্লাহর রহমতে রামগতি-কমলনগর বাসীর দোয়া ও ভালোবাসায় সব প্রতিকূলতা অতিক্রম করে আজ আমার মনোনয়ন মহামান্য হাইকোর্ট বৈধতা দিয়েছে। আশা করি খুব শীঘ্রই জেলা রিটার্নিং অফিসার আমার প্রতিক বরাদ্দ দিবে।

এবার সুযোগ এসেছে রামগতি-কমলনগরের মানুষ ঘুরে দাঁড়িয়ে তাদের অধিকার আদায় করার। নির্বাচনে যদি এই আসনের মানুষ সঠিক প্রতিনিধি নির্বাচন না করতে পারে তাহলে প্রধানমন্ত্রীর দেওয়া নদী বাধের বরাদ্দের
সঠিক ব্যবহার হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin