
অপরুপ দাস,রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে ওসির নির্দেশে সংখ্যালঘু এক পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নুরুল আমিন রশিদীর বিরুদ্ধে।
২২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজনগ্রামে এঘটনা ঘটে। তবে প্রতিকার চেয়ে রামগতি থানা পুলিশকে অবগত করলে পুলিশ উল্টো বিবাদীদের পক্ষপাতিত্ব করার অভিযোগ ভুক্তভোগীদের। এতে সংখ্যা লঘু পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে।
ভুক্তভোগী পরিবারের লোকজন ক্ষোভপ্রকাশ করে জানান, উপজেলার সুজনগ্রামে সেফালীরানী দাস থেকে ২০০৪ সালে ১৬ শতক জমি ক্রয় করেন প্রানদাকান্ত দাস। ক্রয়কৃত ওই নাল জমিতে অদ্য পর্যন্ত ভোগদখলেই আছেন প্রানদাকান্ত দাসের সদস্যরা। হঠাৎ স্থানীয় নুরুল আমিন রশিদীর লোকজন সন্ত্রাসী কায়দায় পুলিশের উপস্থিতিতে আমাদের কড়ই, শিলকড়ই ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে জোরপূর্বক অবৈধভাবে ট্রাক্টরের সাহায্যে মাটি ফেলার চেষ্টা করছে।
বিষয়টি রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) কে অবগত করলে তিনি আমাদের উল্টো পরামর্শ দেয়ার চেষ্টা করেন। এছাড়া তিনি বলেন, আমি মাটি ফেলা বন্ধ করার জন্য পুলিশ পাঠিয়েছি বললেও; ঘটনাস্থলে পরে পুলিশ উপস্থিত হয় নাই বলে জানান ভুক্তভোগীরা।
এবিষয়ে জানতে চাইলে মিনার ট্রাভেলসের স্বত্ত¡াধিকারী নুরুল আমিন রশিদী জানান,আমি মালিকের ছেলে বিশুর কাছ থেকে জমি ক্রয় করে মাটি ফেলছি। এছাড়া আমার ক্রয়করা জমির কারণে ওসি আমাকে মাটি ফেলার নির্দেশ দেন।
রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, নুরুল আমিন রশিদীর কাগজপত্র পর্যালোচনা করে দেখেছি। এছাড়া মূলমালিকের মেয়ের কাছ থেকে ক্রয়করা অপরপক্ষদের কাজ বন্ধের জন্য আদালতের শরণাপন্ন হওয়ার নির্দেশ প্রদান করে বলে জানান ওই কর্মকর্তা।