
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার আওতাধীন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপির গোয়ালকান্দি গ্রামের যুবলীগ নেতার কলার বাগানের কলার কান রাতের আধাঁরে কেটে নষ্ট করা হয়েছে।
জানা যায়, গোয়ালকান্দি ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু তার বাড়ির পাশে ১৪কাঠা জমিতে একটি কলার বাগান তৈরি করছে।
১৮ই আগস্ট রোজ শুক্রবার সকালে তিনি কলার বাগানে গিয়ে দেখেন তার বাগানের অপরিপক্ব কলার কান গুলো কে বা কাহারা কেটে ফেলেছে।এতে করে জুলফিকার আলী ভুট্টু খুবই মর্মাহত।
এ ব্যাপারে তিনি বলেন, আমার বাগানের প্রায় ৫০হাজার টাকার মত কলার কান গুলো কেটে নষ্ট করে ফেলছে একটি কুচক্র মহল। এতে করে কলার বাগান করে আমি আর্থিক ভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হলাম। উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর কাছে এর একটি সুষ্ঠু ফায়সালা চাই।
এ ব্যাপারে গোয়ালকান্দি ওয়ার্ডের ইউপি সদস্য মজনু সাখিদার বলেন, আমি সরজমিনে গিয়ে দেখছি জুলফিকার এর কলার বাগানের কানগুলো মাটিতে পড়ে আছে।
এটা ন্যাক্কারজনক ঘটনা। এর একটি সুষ্ঠু সমাধানের জন্য আমি সর্বচ্চো চেষ্টা করব।
এ বিষয়ে অত্র এলাকার সুধিজনরা বলেন, এ ধরনের ঘটনা প্রতিনিয়ত এলাকায় ঘটে যাচ্ছে। এতে করে কৃষক সমাজ ভাল ফসল করতে অনুৎসাহিত হচ্ছে। এর সুষ্ঠু সমাধান না হলে এলাকার কৃষকসমাজ ভাল ফসল/বাগান করতে চাইবে না। তাই প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের দৃষ্টি আকর্ষন করছি তারা যেন এ বিষয়গুলোর সুষ্ঠু সমাধান করেন।