শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রাজশাহীতে একই নামে অনলাইন নিউজ পোর্টাল খুলে পাঠকদের সাথে প্রতারণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪৭৯ Time View

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে একই নামে অনলাইন নিউজ পোর্টাল খুলে পাঠকদের সাথে প্রতারণা এবং পত্রিকার আসল মালিককে বিব্রতকর পরিস্থিতিতে ফেলায় নূরে ইসলাম মিলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সংবাদ২৪ ঘন্টা নামক অনলাইন নিউজ পোর্টালের আসল মালিক মোঃ মাসুদ রানা সুইট (৬৫)।

সোমবার সন্ধ্যা ৭ টায় গ্রীন সিটি প্রেসক্লাব, ভদ্রা,পদ্মা আবাসিক, চন্দ্রিমা, মহানগর, রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবাদ ২৪ঘন্টা ডট কম নামক আমার একটি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। গত (১ ডিসেম্বর ২০১৫) সাল থেকে নিয়মিত এই অনলাইন নিউজ পোর্টালটি পরিচালনা করে আসছি। সম্প্রতি (১৩ জানুয়ারী ২০২৩) নূরে ইসলাম মিলন সংবাদ ২৪ ঘান্টা নামক একটি অনলাইন নিউজ পোর্টাল খুলে আমার অনলাইন পোর্টাল সংবাদ ২৪ ঘন্টা ব্যবহার করছে। এ নিয়ে একদিকে পাঠক বিভ্রান্ত হচ্ছে অপরদিকে আমি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি। বিষয়টি গত ১৮-০২-২০২৩ তারিখে আমার দৃষ্টি গোচর হয়।

এরপরে আমার ছেলে আবুল হাসনাত অমি বাদী হয়ে গত ২৪-০২-২০২৩ তারিখে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং বলেন যে, আমি নিউজ পোর্টাল নিয়ে কোন দ্বন্দে জড়াতে চাইনা। আমার প্রতিপক্ষ নূরে ইসলাম মিলন তার পোর্টালের নাম এবং লোগো ব্যবহার করবে,তাতে আমার কোন আপত্তি নেই।
তবে, আমার পোর্টালের নাম লোগো ব্যবহার করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আইন সংস্থা প্রয়োগকারী সংস্থা। এই বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তুলে ধরবেন সেটাই তার আবেদন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin