শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রাজশাহী শিক্ষা বোর্ড কর্মকর্তা আশরাফুল ইসলামকে বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৬০ Time View

নিহাল খান : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সহঃ অডিট অফিসার আশরাফুল ইসলামের শেষ কর্মদিবসে স্মৃতিচারণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড সচিব প্রফেসর ড.শামীম আরা চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপসচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিদ হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীগণ।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি আশরাফুল ইসলামকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin