শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

যশোরে ৫০টি সোনার বারসহ দুই পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬০৩ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম,যশোর প্রতিনিধিঃ- যশোর-বেনাপোল নতুনহাট হাইওয়ে রোডের উপর থেকে ৫ কেজি ৮৪০গ্রাম ওজনের ৫০টি সোনার বারসহ মোঃতৌহিদুল ইসলাম (৪৩) ও মোঃ ইমরান হোসেন (৩৫) নামে দুই সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (১০ই ডিসেম্বর) বিকালে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশী করে অভিনব কায়দায় প্যান্টের ভিতরে লুকিয়ে রাখা এ সোনারবার উদ্ধার করেন বিজিবি সদস্যগণ ।

আটককৃত আসামীরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার পুরুলিয়া গ্রামের মৃত খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম ও একই গ্রামের হারিয়াস সরদার এর ছেলে ইমরান হোসেন।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ তৌফিক মাহমুদ জানান, বেনাপোল কোম্পানী সদরের কর্মরত সুবেদার আহসান হাবিব এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে ৫০টি সোনার বারসহ দুইজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত সোনারবার ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin