
মোঃখসরুনোমান সংগ্রাম,বেনাপোল প্রতিনিধি:- যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে মটরসাইকেল দুর্ঘটনায় কাজী আব্দুল আলিম (২৭) নামে একজন নিহত হয়েছে। সে খেলাধুলা ভালবাসতো এবং নিজে ফুটবল প্লেয়ার ছিল। এসময় গুরুতর আহত হয়েছে তার সাথে ফিরোজ হোসেন (২৫) নামে একজন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম বেনাপোলের বড়আঁচড়া গ্রামের আলহাজ্ব আবু তাহের (কাজী)এর ছেলে।পেশায় তিনি ছিলেন সরকারি কাজী(বিবাহ পড়ানো),ইসলামিক ফাউন্ডেশন এর শার্শা প্রতিনিধি ও সাংবাদিক (সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সদস্য)।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বাঘারপাড়া থেকে ফুটবল খেলা করে মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে মটরসাইকেল দূর্ঘটনা ঘটেছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিম নামে একজনকে মৃত ঘোষণা করে এবং ফিরোজ হোসেনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।