সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

ময়মনসিংহের ফুলপুরে ফান্সে মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৭৫১ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে উলামায়ে কেরাম ও নবীপ্রেমিক তৌহিদী জনতার উদ্যোগে ময়মনসিংহের ফুলপুরে ২৭ অক্টোবর রোজ মঙ্গলবার বাদ যোহর এর দিকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি ফুলপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গিয়ে পরে উপজেলা প্রশাসনিক ভবনের গেইট পর্যন্ত আসেন। তারপর সেখান থেকে পুনরায় গোলচত্বর মোড়ে গিয়ে শেষ হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাসূলের অবমাননা, মেনে নেওয়া হবে না। বিশ্বনবীর অবমাননা, সহ্য করা হবে না। ফ্রান্সের পণ্য বর্জন কর, করতে হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইত্যাদি বলে মিছিলে তারা শ্লোগান দেয়।

মিছিলশেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কাড়াহা মদীনাতুল উলূম মাদরাসার মুহতামিম যুব জমিয়াতে উলামায়ে ইসলাম ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মারকাজুন নূর আল গিয়াছ মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদ হাসান উসামা, অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তারাকান্দার মাওলানা আবুল হুসাইন খান, ফুলপুরের মাওলানা নূরুল্লাহ, হাফেজ তায়েব, মুফতী মাহমুদুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, নবীজীর ব্যঙ্গচিত্র এঁকে আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে। আমরা তা মেনে নিতে পারি না। এরজন্যে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জাতিসংঘের মহাসচিবের নিকট তারা এর বিচার দাবি করেন। এছাড়া তারা বলেন, আমাদের দেশে ফ্রান্স তাদের পণ্য বিক্রি করে ওই অর্থ দিয়ে আমাদেরকেই আঘাত করবে তা হতে দেওয়া যায় না। এসময় তারা সকল মুসলমানকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin