শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুরে কবর থেকে ১০ লাশ চুরি!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৫৬ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরবাহাদুরপুর গ্রামের গোরস্থান থেকে সোমরাতে ১০টি লাশ চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

জানা যায়, চরবাহাদুরপুর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন গোরস্থানে লোকজন কবরের মাটি সরানো ও খুড়া অবস্থায় দেখতে পান। এতে সন্দেহ হওয়ায় সন্ধান করে ১০টি লাশ চুরির বিষয় নিশ্চিত হন। এ ব্যাপারে রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন জানান, গোরস্থানটি নতুন করা হয়েছে। এ পর্যন্ত ১৫ জনের লাশ কবর দেয়া হয়। এরমাঝে ১০ টি লাশের কংকাল চুরে গেছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, সন্ধ্যায় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছি। কারা কেন চুরি করেছে বুঝে আসছে না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin