শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহের ত্রিশালে অনার্সে পড়ুয়া ছেলের হাতে পিতা খুন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৮ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৮ সেপ্টেম্বর রোজ বুধবার রাতে ছেলের ধারালো দা’য়ের কুপে পিতা খুন। এই নিশংস হত্যাকাণ্ডটি ঘটে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৪০) । অনার্সে পড়ুয়া আরিফ হোসেনের দা’য়ের কুপে তার পিতা ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

এলাকাবাসী ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিনই কারনে-অকারনে আরিফ হোসেনের জন্মদাতা পিতা আলী হোসেন তার মাকে নির্যাতন করতো। এক পর্যায়ে ছেলে অতিষ্ঠ হয়ে রাগের বশবর্তী হয়ে তার পিতাকে দা দিয়ে কুপ দেয়। এতে ঘটনাস্থলেই পিতা আলী হোসেনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই আরিফ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin