শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহে একটি ব্রিজের জন্য, থমকে আছে ৪ উপজেলার হাজারো মানুষের জীবনমানের যাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৮৫৫ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫ নং সদর ফুলপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ ডেফুলিয়া বাশতলা স্কুল সংলগ্ন খড়িয়া নদীতে একটি সেতুর অভাবে যুগ যুগ জীবনের ঝুঁকি নিয়ে একটি মাত্র নৌকার মাধ্যমে নদী পারাপার করছে। এই বাঁশতলা ঘাট সংলগ্ন খড়িয়া নদীর উপর একটি সেতুটি নির্মাণের দাবি গ্রামবাসীর দীর্ঘদিনের। দেশ স্বাধীনের পর থেকেই বাঁশতলা খড়িয়া নদীর উপর একটি সেতুটি নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনেক আবেদন-নিবেদন করেও কোনো লাভ হয়নি। বিভিন্ন সময় আশ্বাস পাওয়া গেছে। মন্ত্রী, এমপি, ডিসি সহ অনেকেই পরিদর্শন করেছেন।

কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। দুই বছর ধরে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু নির্মাণের উদ্যোগ নিলেও এখনো অগ্রগতি সামান্যই। ফলে অপেক্ষা আর শেষই হচ্ছে না আশপাশের ফুলপুর, হালুয়াঘাট ধোবাউড়া ও তারাকান্দা ৪ উপজেলার হাজারো মানুষের। ফুলপুর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও একটি সেতুর অভাবে ফুলপুর, হালুয়াঘাট ধোবাউড়া ও তারাকান্দা ৪ উপজেলার হাজারো গ্রামবাসীর স্বপ্ন যেন থমকে আছে। একটি সেতুর অভাবে নানা সমস্যায় জর্জরিত ৪ উপজেলার সহ স্থানীয় বাঁশতলা, নলচাপরা শিলপুর গ্রামের মানুষের জীবনযাত্রা। সকাল হলে দীর্ঘ লাইন ধরে ঘাটে নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। হাট-বাজার, অফিস, স্কুল-কলেজে যাওয়া ৪ উপজেলার সহ স্থানীয় বাঁশতলা শিলপুর বাসীর কাছে একটি বড় বিড়ম্বনা।

এ পথ কৃষিপণ্য পরিবহনের উপযোগী না হওয়ায় এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজভাবে বাজারজাত করতে পারে না। ফলে তারা বঞ্চিত হয় ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের। এখানে সেতু নির্মাণ করা হলে এলাকাবাসীর এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। ছাত্র-ছাত্রীসহ এলাকার সকল সাধারণ জনগণ পাবে যোগাযোগের সুফল।

স্থানীয় লোকজন জানান, এ গ্রামে আধুনিকতার ছোঁয়ায় বেশ কিছু পাকা বাড়ি-ঘর নির্মান হলেও দীর্ঘদিনেও যোগাযোগ ব্যাবস্থার কোনো উন্নয়ন হয়নি। একটি সেতুর না থাকার কারনে উন্নয়নের ধারাকে বিভক্ত করে রেখেছে।
এ নদী দিয়ে, ফুলপুর, হালুয়াঘাট, ধোবাউড়া ও তারাকান্দা ৪ উপজেলার কৃষ্ণনগর, বিলডোরা, জামবিল, বিলাশাটি বওলা শিলপুর খড়িয়াপাড়া বালিয়া শালিয়া শাকুয়াই শিবপুর ফনিয়া, গোয়াতলা ও ঢাকুয়া ইত্যাদি হাজার হাজার মানুষ যাতায়াত করে।

৪ উপজেলার কয়েকটি ইউনিয়ন সহ স্থানীয় ইউনিয়নের বাঁশতলা বাজার সংলগ্ন গ্রামবাসীর যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কৃষক, শ্রমিক ও স্কুল শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। বেশ কয়েকটা ইউনিয়নের লোকজনকে পারাপার হতে হয় একটি মাত্র নৌকা দিয়ে। বহুবার জাতীয় ও স্থানীয় নির্বাচনের নির্বাচনী প্রচারণায় এসে অনেক জনপ্রতিনিধি নদীটির উপর একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হয়ে আর কেউ কথা রাখেননি।

আজও খড়িয়ার উপর সেতু নির্মাণ হয়নি। ৪ উপজেলার কয়েকটি ইউনিয়নের ও স্থানীয় বাসির দীঘদিনের প্রাণের দাবি কেঁদে মরছে খড়িয়ার কালোজলে। দুর্ভোগ লাঘবে আর প্রতিশ্রুতি নয় এবার একটি স্থায়ী ব্রিজ নির্মাণ চান এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin