শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মুক্তিযুদ্ধে ব্যবহৃত টি-৫৫ ট্যাংক ও মাউন্টেন হাউটজার গান বাংলাদেশকে উপহার দিচ্চে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৯ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম,যশোর প্রতিনিধি ; দেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক(বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মি:মি: মাউন্টেন হাউটজার গান ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশকে প্রদান করবে।ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে মঙ্গলবার (৭ডিসেম্বর) বেনাপোল স্থলবন্দরে এসে পৌছাবে। পরবর্তীতে ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট এবং মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বেনাপোল বন্দরসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষকে ভারত থেকে উপহার হিসেবে প্রাপ্ত টি-৫৫ ট্যাংক এবং মাউন্টেন হাউটজার গানটি ভারতীয় কর্তৃপক্ষের নিকট থেকে হস্তান্তরের সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধিদলকে বেনাপোল স্থল বন্দরে প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে পত্র পাঠানো হয়েছে।

বিষয়টি বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক)মামুন কবীর তরফদার নিশ্চিত করেছেন।

ট্যাংক এবং মাউন্টেন হাউটজার গান বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রান্সপোর্ট থেকে ক্রেণের মাধ্যমে আনলোড করে বাংলাদেশি ট্রান্সপোর্টে পুনরায় লোড করে লালন শাহ সেতু এবং বঙ্গবন্ধু সেতু হয়ে সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে জাতীয় জাদুঘর,শাহবাগ ও ঢাকা সেনানিবাসে পৌছানো হবে।

এর আগে বেনাপোল চেকপোস্ট দিয়ে মুক্তিযুদ্ধ শেষে ভারতে নিয়ে যাওয়া ৬টি কামান (মুজিব ব্যাটারি) উপহার হিসেবে ফেরত দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এর মধ্যে ২০১১ সালের ২১ জুন ২টি ও ১৯ ডিসেম্বর ৪টি কামান ফেরত দেওয়া হয়।

এ ছাড়াও বাংলাদেশি সেনাবাহিনীকে বিভিন্ন সময়ে দু‘দেশের সেনাবাহিনীর বন্ধুত্বের নিদর্শন স্বরুপ প্রশিক্ষিত কুকুর, ঘোড়া ও কম্পিউটার উপহার দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin