শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মুক্তি পেলো সংগীত শিল্পী ফরহাদ হুসাইন এর মিউজিক ভিডিও “বৃষ্টি”

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১২৭ Time View

বিনোদন ডেক্স : গত ২৪শে মে রিলিজ হলো সংগীতশিল্পী তরুণ কম্পোজার ফরহাদ হুসাইনের কন্ঠে চমৎকার গান ‘বৃষ্টি’। গানটি লিখেছেন হাবিবুর রহমান মুরাদ ও সুর-সংগীত করেছেন মাশিকুর রহমান বাপ্পী। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে Forhad Hossain ফেসবুক পেজ ও Forhad5757 ইউটিউব চ্যানেল এ। 

মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন  ফরহাদ হুসাইন, আরিফা জাহান প্রিনন, অদ্বিতীয়া আইচ তুলি ও আকাশ। মিউজিক ভিডিওটি পরিচালনায় এবং সম্পাদনায় ছিলেন কৌশিক সরকার। 

ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে  spotify, applemusic সহ সকল অডিও প্ল্যাটফর্মে “বৃষ্টি” গানটি পাওয়া যাচ্ছে। এছাড়াও ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব, এক্স, টিকটক সহ সকল সোশ্যাল মিডিয়া লাইব্রেরীতে গানটির অডিও পাওয়া যাচ্ছে। 

অনুভূতি জানতে চাইলে কণ্ঠশিল্পী ফরহাদ হুসাইন বলেন, বৃষ্টিস্নাত মেঘলা দিনে বৃষ্টির গান, সাথে ঈদের আনন্দ, এমন সময়ে দর্শক-শ্রোতার কাছে গানটি পৌঁছে দিতে পেরে খুব ভালো লাগছে। ইতোমধ্যে আমার পেজে গানটি ব্যাপক সাড়া ফেলেছে। অসংখ্য শুভাকাঙ্ক্ষী গানটি তাদের ওয়ালে শেয়ার করছেন। “বৃষ্টি” নিয়ে আমি খুবই আশাবাদী। 

উল্লেখ্য যে ২০২০ ইং সালে তার প্রথম মৌলিক গান ‘ও পাখি’ প্রকাশিত হয়। ফরহাদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করেন প্রতিভাবান এই কন্ঠশিল্পী। 

এছাড়া দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শো সহ নিয়মিত টেলিভিশনে গান ও কিবোর্ড প্লে করছেন ফরহাদ হুসাইন।

সংগিত বিষয়ে স্মাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ফরহাদ এর কন্ঠে এ পর্যন্ত বেশ কিছু মৌলিক গান বাজারে প্রকাশ পেয়েছে। গানগুলোর শিরোনাম- ও পাখি, যদি এমন হতো, মনের পাতায় সারাক্ষণ, আমায় তুমি চেয়েছো এত-যে ও সন্ধা তারা উল্লেখযোগ্য। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin