শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় ভুটভুটির ধাক্কায় এক ভ্যানচালক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫২ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভুটভুটির ধাক্কায় আব্দুল কুদ্দুস (৫০) নামে
এক ভ্যানচালক নিহত হয়েছেন বলে জানা গেছে ।

সোমবার (১৯ সেপ্টেম্বর ) রাত ৮ টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর মোড়ে (দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কে) এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস উপজেলার কুসুম্বা ইউনিয়নের কালিগ্রাম গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দুল কুদ্দুস আজ বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য চৌবাড়িয়ায় গিয়েছিলেন। এরপর রাত ৮ টার দিকে চৌবাড়িয়া থেকে বাড়ি ফেরার পথে বাঁকাপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা এক ভুটভুটি চালক তাকে ভুটভুটি দিয়ে স্বজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
আহত অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin