শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় ভিকটরী ফুটবল একাডেমীর আয়োজনে সতীহাট প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৬৯৩ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভিকটরী ফুটবল একাডেমীর আয়োজনে “সতীহাট প্রিমিয়ার লীগ-২০২৩” সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

রবিবার বিকেলে উপজেলার সতীহাট কছির উদ্দীন ছৌধুরী তমিজ উদ্দিন চকদার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সবুজ স্মৃতি ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে দিগন্ত এন্টারপ্রাইজ ফুটবল একাদশ বিজয় লাভ করে। খেলা শেষে বিজয়ী এবং পরাজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন ভিকটরী ফুটবল একাডেমীর প্রধান উপদেষ্টা, মেসার্স আফ্রিদী ড্রেস কালেকশনের প্রোপাইটর ও স্পনসরশীপ মোঃ সাইফুল ইসলাম, ভিকটরী ফুটবল একাডেমীর সভাপতি হামিদুল ইসলাম এবং বলিহার ডিগ্রী কলেজের প্রভাষক এমদাদুল হক প্রমূখ। এসময় একাডেমীর সহ- সভাপতি আরমান হেসেন, সাধারণ সম্পাদক নাইম ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ অত্র একাডেমীর সকল সদস্য এবং অন্যান্য স্পনসরশীপগণ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন সাইফুল ইসলাম।

অপরদিকে খেলায় ধারাভাষ্য প্রদান করেন আকরাম হোসেন এবং সাগির হোসেন মিলন।

উল্লেখ্য, গত ৪ মাস যাবৎ “সতীহাট প্রিমিয়ার লীগ-২০২৩” সিজন-১ এ সর্বমোট ৭ টি টিম অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin