
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বজ্রপাতে বেলাল হোসেন কাজী নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক ভারশোঁ ইউপি’র দোডালা গ্রামের সেকেন্দার কাজীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নিহত যুবক বেলাল নিয়ামতপুর থেকে তার ব্যাক্তিগত কাজ শেষে সে তাদের নিজ বাড়িতে ফিরছিলেন। এমতাবস্থায় ঠাকুরমান্দা (অালালপুর) পবাজার থেকে টিপটিপ বৃষ্টি উপেক্ষা করে বাড়ির পথে যাওয়ার সময় মাঝপথে পৌঁছালে বজ্রপাতের স্বীকার হয়ে মৃত্যু বরণ করে সে। এরপর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নামাযে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে তার স্বজনদের অাহাজারিতে অাকাশ-বাতাস ভারি হয়ে উঠছে। এলাকাজুড়ে চলছে শোকের মাতম।
১ নং ভারশোঁ ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক অানোয়ার হোসেন রুপো নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।#
১৮/০৯/২০২০