শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত খাজনা অাদায়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭৫ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত খাজনা অাদায়ের অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা হলেন, নুরুল্যাবাদ- কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা লতিফর রহমান।

ভূক্তভোগীরা জানান, পরিদর্শনের সময় এসিল্যান্ডের উপস্থিতিতে ওই অফিসে জমির খাজনা গেলে তাদের কাছ থেকে খাজনার রশিদে উল্লেখিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করেন অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা লতিফর রহমান। এটি শুধু ওই ভূমি অফিসেরই চিত্র না। বরং মান্দা উপজেলার প্রতিটি ভূমি অফিসের একই অবস্থা।যেনো দেখার কেউ নেই! তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পান না। প্রতিবাদ করলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হতে হয়। অার প্রতিটি ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্যতো অাছেই। দালাল অার ঘুস ছাড়া কোন কাজই হয় না মান্দার ভূমি অফিসগুলোতে এমন হাজারো অভিযোগ ভূক্তোভূগীদের। বিশেষ করে খাজনা-খারিজ বা ক্রয়- বিক্রয়ের সময় জমির খাজনা দিতে গেলে অতিরিক্ত টাকা ঘুষ না দিলে খাজনার রশিদ মিলেনা। অনেক সময় খাজনার রশিদের সংকট দেখিয়ে অতিরিক্ত টাকা নেয়া হয়ে থাকে। শুধু তাই না, অনলাইনে জমি খারিজ করতেও যেনো ভোগান্তির শেষ নেই! ঠুনকো অভিযোগে অথবা কাজগের নূন্যতম গড়মিল পরিলক্ষিত হওয়া মাত্রই খারিজ অাবেদন বাতিল ঘোষনা করে নথিজাত করা হয়। গত কয়েক বছরে মান্দায় হাজার- হাজার খারিজ অাবেদন নথিজাত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

মান্দার ভূমি অফিসের কর্মকর্তাদের অসৌজন্যমূলক অাচরণে অতিষ্ঠ সাধারণ জনগণ। ভূমি অফিসে গেলে কে অফিসার? কে কর্মচারী চেনাই মুশকিল! অার এজন্যই দালালদের খপ্পরে পড়ে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবা প্রত্যাশীরা। বৈরী অাচরণ, অতিরিক্ত টাকার বিনিময়ে কাজ করিয়ে নেয়া এবং ভূমি অফিসের সকল প্রকার ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে চায় মান্দাবাসী।

এব্যাপারে নুরুল্যাবাদ- কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ওই অভিযুক্ত ভূমি কর্মকর্তা লতিফর রহমান কোন মন্তব্য করতে রাজি হননি।

মান্দা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক বলেন, এবিষয়ে ভূক্তোভূগীদের সু-নির্দিষ্ট এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় অাইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।#

১৭/০৯/২০২০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin