শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দার মৈনম ইউপি নির্বাচনে রাজা চেয়ারম্যানের এর বিকল্প নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৫৭৬ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দা উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছিন আলী রাজা এবারো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারনা শুরু করেছেন। সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে আগামী ইউপি নির্বাচনে রাজা চেয়ারম্যানের এর কোন বিকল্প নেই। এখন থেকেই প্রচার-প্রচারণায় শীর্ষে রয়েছেন তিনি- যতদিন বেঁচে আছেন জনগণের পাশে থেকে নিজেকে উৎসর্গ করতে চান।

রাজা চেয়ারম্যান দীর্ঘদিন থেকে সততা ও নিষ্ঠার সাথে মৈনম ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার জীবনে আর কিছু চাওয়ার নাই শুধু জনগণের সেবা দেওয়াই তার একমাত্র অঙ্গীকার। গত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে দীর্ঘ ৫ বছরে তিনি সুনামের সাথে জনগনের সুখে-দুঃখে পাশে ছিলেন।

খেটে খাওয়া মানুষ কৃষক, শ্রমিক, জেলে সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে তিনি একজন ভালো মানুষ বলে এলাকার অভিজ্ঞ মহল মনে করছেন।

এবারের নির্বাচনে রাজা চেয়ারম্যান দলীয় মনোনয়ন পেয়ে (নৌকা প্রতিক) নিয়ে নির্বাচিত হলে, সরকারী ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে অসহায় ব্যক্তিদের পাশে থেকে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

স্থানীয়রা জানান, তিনি এলাকার অনেক স্কুল, কলেজ সহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। পুরো নির্বাচনী এলাকা জুড়ে রাজা চেয়ারম্যানের ব্যাপক সুনাম রয়েছে । ছোটবেলা থেকেই তিনি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।

তিনি কোন মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেন নি এবং হয়রানি করেনি। বরং তিনি বিগত সরকারের আমলে মিথ্যা মামলায় কারা নির্যাতিতদেরকে নিজ খরচে কারামুক্ত করেছেন। তার প্রচেষ্টায় এলাকায় অসংখ্য রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন নির্মাণ এবং ইউপি ডেকোরেশন সহ সবকিছুর উন্নয়ন হয়েছে।

তিনি আশাবাদী যে, আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি গত নির্বাচনে ও ব্যাপক সমর্থন সহ বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি তার নির্বাচনী এলাকা ভিক্ষুক মুক্তকরাসহ শতভাগ বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ড প্রদান করেন। এছাড়াও তিনি এমপি মহদোয়ের সহযোগীতায় শতভাগ বিদ্যুতায়ন,ভূমিহীনদের সরকারি বাড়িঘর প্রদান, প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে সৌর বিদ্যুতের ষ্ট্রিট লাইট স্থাপন এবং যাত্রী ছাউনী স্থাপন, বসার শেড নির্মাণ,প্রায় ২০ কিঃ মিঃ মাটির রাস্তা সোলিং করা,শতশত দরিদ্র পরিবার এবং হাটবাজারে টিউবয়েল প্রদান, গরীব অসহায় পরিবারে ফ্রি চিকিৎসা সেবা নিশ্চিত করা, প্রায় ৫ শতাধিক পরিবারে স্যানীটারী ল্যাট্রিন প্রদান,বিনামূল্যে ১ হাজার পরিবারের সদস্যদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয়, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাক্তি উদ্যোগে ৫ হাজার বৃক্ষরোপনসহ সরকারী সকল সুযোগ-সুবিধা সঠিকভাবে এলাকার মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন।

এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে আবারো জনগনের মূল্যবান ভোটে নির্বাচিত হবেন এটাই তার প্রত্যাশা। তিনি নির্বাচিত হওয়ার পর গত ৫ বছরে এলাকায় অনেক উন্নয়ন হয়েছে,আরো হবে।

জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়িত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ভীষন-২০৪১ বাস্তবায়নে রাজা চেয়ারম্যান কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন ।

বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং বর্তমান স্থানীয় সাংসদ মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক এমপির সার্বিক সহযোগীতা,দিক নির্দেশনা এবং পরামর্শেক্রমে সততা ও নিষ্ঠার সাথে মৈনম ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আগামীতেও তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয়রা। তাদের দাবি যে, মৈনম ইউনিয়নে তাকে অা’লীগের দলীয় মনোনয়ন দেয়া হলে বিজয় নিশ্চিত। এছাড়া অন্য কাউকে দেয়া হলে পরাজয় নিশ্চিত বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ। সকলের দাবি একটাই যে, অত্র ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো অতিদ্রুত সমাপ্ত করে নেয়ার জন্য তাঁকেই চেয়ারম্যান করা দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin