
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়েছে। মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি’র সার্বিক সহযোগীতায় এবং মান্দা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার (১৫ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলার ফেরিঘাট তিন মাথার মোড়ে এ বুথের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মির্জা মাহবুব বাচ্চু,উপজেলা সে¦চ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী, উপজেলা শ্রমিককলীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান প্রমূখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা থানার ওসি- তদন্ত মেহেদী মাসুদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল লতিফ শেখ, উত্তরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, মৈনম ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছিন আলী রাজা, ভারশোঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাজ আলী, আ’লীগ নেতা মামুনুর রশিদ, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এব্যাপারে মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে জন জীবন বিপর্যস্ত। এই বিপর্যয় প্রতিরোধের একমাত্র উপায় জীবাণু নাশক বা হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করা। সাধারণ মানুষের কথা চিন্তা করে ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করতে আমাদের এমন উদ্দ্যোগ। এখানে সাধারণ মানুষ বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পাবে। সেইসাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহব্বান জানান তিনি।