শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দার গণেশপুরে নির্বাচনী সহিংসতায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন শাহ্ এর ছেলে নিহত রানা’র দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৬৫৬ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় নিহত ইমরান হোসেন রানা’র দাফন সম্পন্ন হয়েছে।

নিহত রানা উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন শাহ্ এর ছেলে।

১৮ নভেস্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় সতীহাট কে.টি হাইস্কুল এন্ড কলেজ মাঠে ইমরান হোসেন রানা’র জানাজা নামায শেষে উত্তর শ্রীরামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা’র কবরেরর পাশে দাফন করা হয় ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৩৬ বছর। তিনি এক স্ত্রী, ১ ছেলে এবং বিধবা মা’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জজ কোর্টের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ রফিকুল ইসলাম,বিএনপি নেতা মকলেছুর রহমান মকে,ডাঃ ইকরামুল বারী টিপু,মিজানুর রহমান নান্টু, আব্দুল জলিল,৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রাথী সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, ৬নং মৈনম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রাথী সাহারুল ইসলাম এবং ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রাথী অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল,রফিকুল ইসলাম চৌধুরী,সামসুল ইসলাম চৌধুরী, বকুল চৌধুরী, সাহাদত হোসেন বাবু চৌধুরী,বাচ্চু,সাখাওয়াত হোসেন বিদ্যুৎ,নাজিম উদ্দিন, মিঠন এবং ইনতিশার অঅহম্মেদ মাহী প্রমূখ।
এদিকে ইমরান হোসেন রানা’র অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শুক্রবার প্রতীক বরাদ্দের দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হানিফ উদ্দিন মন্ডলের পাঁচকর্মী ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর তিন কর্মী আহত হন।এরপর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বাবুল চৌধুরীর কর্মী এমরান হোসেন রানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান।

নিহত এমরান হোসেন রানার মা রেজিয়া বিবি বলেন, তাঁর ছেলে কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না। সে বাবুল চৌধুরীর বিআর সুপার পরিবহণের সুপারভাইজার ছিল। নির্বাচনী সহিংসতায় আহত হয়ে সে মারা যায়। ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নিহত রানার মৃত্যুর ঘটনায় এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ওসি আরও বলেন, সতিহাট এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin