শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দার গণেশপুর ইউ’পির সাবেক চেয়ারম্যান বাবুল চৌধুরী মনোনয়ন ফরম জমা দেওয়ায় নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৪৮ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় অাসন্ন ইউ’পি নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৫ নং গণেশপুর ইউপির সাবেক ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা নির্বাচন অফিসার অাব্দুর রশিদ,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক নেতা মকলেছুর রহমান মকে, ডাঃ ইকরামুল বারী টিপু, মনোজিৎ কুমার , অাবুল কালাম আজাদ, মোজাম্মেল হক মুকুল, তোফাজ্জল হোসেন টুকু,এনামুল হক মাষ্টার, সামসুল ইসলাম বাদল,সামসুল ইসলাম চৌধুরী, শাহ আলম চৌধুরী, নাজিম উদ্দিন মোল্লা, এমরান হোসেন বাচ্চু,সাহাদৎ হোসেন বাবু,গোলাম রাব্বী এবং মেহেদী হাসান মিঠু প্রমূখ ।

উল্লেখ্য,তৃতীয়ধাপে নির্বাচনের তফসিল ঘোষনার পর এ মনোনয়ন ফরম উত্তলোন এবং জমা দেন তিনি । তার মনোনয়ন ফরম উত্তলোন এবং জমা দেয়ার খবর শুনে গণেশপুর ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলমত নির্বিশেষে তিনি সকলের সার্বিক সহযোগীতা এবং দোয়া কামনা করেছেন।

জানাগেছে,তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর মধ্যে মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়নও রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin