শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষ; আহত ১৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের গাইন পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উভয় পক্ষের লোকজন থানায় মামলা দায়ের করেছেন।

মামলাসূত্রে জানা গেছে, পারইটুঙ্গি মৌজার হাল ১৭৮ নং খতিয়ানের ১১৪২ দাগের ৫৬ শতাংশ জমি নিয়ে একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলতাফ হোসেন এবং মৃত বাহারুল্যা গাইনের ছেলে আয়েন উদ্দিন, জয়েন উদ্দিন, কাসেম ও কফের উদ্দিন গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল কুদ্দুস,কামাল হোসেন,মশিউর রহমান,মহিদুল ইসলাম,সাকিব হাসান, সিহাব হোসেন, আয়েন উদ্দিন, জয়েন উদ্দিন, আবুল কাসেম, কফের উদ্দিন,সাদ্দাম হোসেন,সুরতজান এবং জমিলা খাতুনসহ সর্বমোট ১৩ জন আহত হয়েছেন। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মান্দা থানার ওসি- তদন্ত আব্দুল গণি বলেন, এ ঘটনায় প্রতিকার চেয়ে পারইটুঙ্গি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলতাফ হোসেন এবং একই গ্রামের আবুল কাসেমের ছেলে ছাইফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই দু’টো মামলা দায়ের করেছেন। উভয়ের দায়েরকৃত মামলায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin