সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

মান্দা থানায় নবাগত ওসি শাহিনুর রহমানের যোগদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৯৯৫ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এবং তদন্ত-ওসি যোগদান করেছেন।

গত ২৬ অক্টোবর (সোমবার) দুপুরে থানার ওসি- তদন্ত তারেকুর রহমান সরকার আনুষ্ঠানিক ভাবে নবাগত ওসি শাহিনুর রহমান এবং তদন্ত ওসি জাহিদ হোসেনের কাছে তার দায়িত্ব ভার হস্তান্তর করেন।

নবাগত ওসি শাহিনুর রহমান ইতোপূর্বে নওগাঁর পোরশা থানায় অফিসার ইনচার্জ থাকাকালীন সৎ. সাহসী ও দক্ষ অফিসার হিসেবে সাধারণ মানুষের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছিলেন।

তিনি মান্দার মানুষেরও নিরাপত্তা ও কল্যাণ সাধনে কাজ করে যাবেন বলে স্থানীয়দের প্রত্যাশা।

অপরদিকে মান্দা থানার বিদায়ী ওসি- তদন্ত তারেকুর রহমান সরকার নওগাঁর সাপাহার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন।

তিনি ইতোপূর্বে মান্দার মানুষের নিরাপত্তা ও কল্যান সাধনে কাজ করে গেছেন।

সাপাহারেও তিনি তেমনটিই করবেন বলে মান্দার মানুষের প্রত্যাশা ।

নবাগত ওসি শাহিনুর রহমান এবং ওসি- তদন্ত জাহিদ হোসেন দায়িত্ব গ্রহণ করে মাদক নির্মূল করতে এবং আইনশৃংঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin