সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

মাদ্রাসায় পড়তে গিয়ে পরিচালক ভণ্ড কবিরাজ আনোয়ার কর্তৃক শিশু ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৭১ Time View

নিজস্ব প্রতিবেদক : মক্তবে পড়তে গিয়ে কুমিল্লা জেলা লালমাই থানাধীন রসুলপুর দারুসসুন্নাহ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার (৪০) কর্তৃক ১৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত ২৫ অক্টোবর ২০২৫ইং তারিখ, সকাল ৭.৩০ মিনিটের সময় লালমাই থানার রসুলপুর, বাকুই উত্তর ইউনিয়নের সাদীয়া আক্তার নামের ৭তম শ্রেণিতে পড়ুয়া (১৩) বছর বয়সি এক শিশুকে ধর্ষণের করেছেন বলে জানা যায়। ছোট্ট শিশুটি স্কুলের পাশাপাশি ধর্মীয় জ্ঞান ও কোরআন শিক্ষার জন্য প্রতিদিন সকালে ঐ মাদ্রাসা ও এতিমখানার মক্তবের শিক্ষার্থীদের সাথে পড়তেন। গত ২৫ অক্টোবর সকাল বেলায় ঐ বাচ্চা মক্তবে পড়তে গেলে প্রথমে মক্তবের হুজুরকে পরিচালক আনোয়ার মেয়েটিকে তার অফিস কক্ষ পাঠাতে বলেন, পরে মেয়েটিকে পাঠালে মক্তবের শিক্ষকের সাথে বাচ্চা মেয়েটির খারাপ সম্পর্ক আছেন বলে মানুষিক ভাবে হেরেজমেন্ট করেন। পরে মক্তবে পাঠিয়ে ১৫ মিনিট পরে আবারও ডেকে নিয়ে কোরআনের পড়া নেবেন কথা বলে সূরা ইয়াসিন এর অর্ধেক পড়া নেওয়ার পর নানান ভাবে জ্বীন ভূতের কাল্পনিক গল্প শুনিয়ে ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।

পরবর্তী শিশুটি কারো কাছে কিছু বললে জ্বীন দিয়ে, পিতা, মাতা সহ শিশুটিকে জাদু টুনার মাধ্যমে বাণ মেরে পাগল করে মেরে ফেলবেন বলাতে শিশুটি দু”দিন মানুষিক ভাবে অসুস্থ থাকেন। শনিবার শিশুটি ধর্ষণ হওয়ার পর আর মক্তব বা স্কুলে যাচ্ছিলেন না ও ধীরে ধীরে অসুস্থ হয়ে পরছিলেন, তখন শিশুটির মা জানতে চাইলে মেয়েটি সব বলেন। তখন শিশুটির পরিবার স্থানীয়ভাবে বিচার সালিশ করতে চাইলে উল্টো আনোয়ার ও আনোয়ারের পরিবার হুমকি-দমক প্রদান করেন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করে গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার বাড়িতে নিলে, পুলিশ এসে মেয়েটিকে ধর্ষণের আলামত হিসেবে পরনের কাপড় সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

এ বিষয়ে জানতে লালমাই থানার ওসি শহীদুল ইসলাম বলেন, মেয়েটিকে পহেলা নভেম্বর তারিখ শনিবার সন্ধ্যায় থানায় দিয়ে আসলে রাতে থানায় রেখে সকালে হাসপাতালে ধর্ষণের মেডিক্যাল করানোর জন্য পাঠানো হবে বলে জানান।

রসুলপুর দারুসসুন্নাহ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা উক্ত প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার কাতার প্রবাসী বলে জানা যায়। আনোয়ার নাটকীয় জ্বীন চালান ও কবিরাজি করেন বলে মাদ্রাসার শিক্ষক সহ স্থানীয় এলাকাবাসীর অভিযোগ। ভণ্ড কবিরাজির আড়ালের চেহারাটি প্রকাশ হয়েছে স্থানীয় এলাকাবাসীর কাছে। শিশু ধর্ষণের মতন ন্যাক্কারজনক জনক কর্মকাণ্ড ঘটাতেও তার বিবেকে একটুও বাধা দেয়নি! ধর্ষক আনোয়ার কাতার প্রবাসী। ধর্ষক আনোয়ার ৪০, পিতা- আব্দুল আজিজ, রসুলপুর, বাকুই উত্তর ইউনিয়ন, থানা- লালমাই।

উক্ত বিষয় এলাকার স্থানীয়দের মাঝে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী জানান, আনোয়ার কাতার প্রবাসী সে যে কোনো সময়ে কাতারে চলে যেতে পারেন। তাকে আটক করে আইনের আওতাধীন এনে শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin