শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন করে ভুলুয়া ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

কমলনগর প্রতিনিধি : ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান’ স্লোগানে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ভূলুয়া ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। 

শনিবার (০৯নবেম্বর) বিকেলে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারের পূর্ব পাশে ভূলুয়া ব্রীজ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উপস্থিত ছিলেন,চরকাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেম্বার, উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন মানিক, ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আযাদ,
মোহাম্মদুল্লাহ,রেদোয়ান হোসাইন প্রমুখ

বক্তারা বলেন, উপজেলার ফজুমিয়ারহাট বাজারের পূর্ব পাশে ভূলুয়া ব্রীজ এলাকাটি বর্তমানে মাদকের জমজমাট আসর চলছে। মাদকাসক্তদের যন্ত্রণায় অতিষ্ঠ ওই এলাকার বাসিন্দারা। প্রতিনিয়ত চুরি ডাকাতি সহ নানা অপরাধ কর্মকান্ড সংগঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকায় তারা হতাশা ব্যক্ত করে বলেন,অবিলম্বে মাদক নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।

সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়ে ফজুমিয়ারহাট বাজার প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin