সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

ময়মনসিংহে ২ উপজেলাতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন ইউএনও

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৭৪৫ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক পৃথকভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন দুই ইউএনও। ৪ অক্টোবর রোজ রোববার সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পৃথক পৃথক ভাবে দুই উপজেলাতেই শিশুদেরকে নিজ হাতে খাইয়ে দিয়ে শুভ উদ্ধোধন করেন।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশিদুজ্জামান খান, মেডিকেল অফিসার ডাঃ প্রানেশ চন্দ্র পন্ডিত সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ও নার্সগণ প্রমুখ।

তারাকান্দায় শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, এসময় উপস্থিত ছিলেন ফুলপুর-তারাকান্দা দুই উপজেলার কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশিদুজ্জামান খান, তারাকান্দা উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার বিধান চন্দ্র সরকার, উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার তারেক হাসান সৈকত প্রমুখ।

দুই উপজেলার বিভিন্নি কেন্দ্রতে সর্বমোট প্রায় ১ লাখ ৫৬ হাজার শিশুকে এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১মাস বয়সী ১৪ হাজার জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন “এ”প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার প্রাণেশ চন্দ্র পন্ডিত । তিনি আরো বলেন শিশু অসুস্থ থাকলে তাকে ক্যাপসুল খাওয়ানো হবে না? ক্যাম্পেইন চলাকালে কোন শিশু যদি বাদ পড়লে তাহলে আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়াবে।এ ক্যাম্পেইন ১৭ ই অক্টোবর (২ সপ্তাহ) পর্যন্ত চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin