
নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ আসন্ন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন।
ফরম সংগ্রহের পর মামুনুর রশিদ মামুন দৈনিক ডেসটিনি বলেন, আমার বাবার হাত ধরে রাজনীতিতে এসেছি। আমার বাবার অবর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আমার অভিভাবক। আমার অভিভাবক যদি দলের নৌকা প্রতীক দেন,তাহলে আমার জীবন দিয়ে হলেও পৌরসভা বাসির জন্য কাজ করে যাব। তিনি আমার জন্য যা ভালো মনে করবেন, তাই করবেন।
উল্লেখ্য, বহুল আলোচিত লক্ষ্মীপুর (সদর) পৌরসভাসহ ১০ পৌরসভার নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। একইদিন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১ হাজার ৭ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।