শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তিতে অপূর্ব’র কোরিওগ্রাফিতে নাচলেন অনন্ত-বর্ষা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৮ Time View

বিনোদন প্রতিবেদন: ব্লকবাস্টার সিনেমাস মাল্টিপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রার এক দশক পূর্তিতে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। 

আর এই আয়োজনে নেচে মঞ্চ মাতিয়েছেন অনন্ত জলিল ও বর্ষা।অপূর্ব চৌধুরীর কোরিওগ্রাফিতে অনন্ত ও বর্ষা কে সঙ্গে নিয়ে নাচ পরিবেশনা করেন অপূর্ব ড্যান্স স্কুল । দীর্ঘ ৫ মিনিটের এই পরিবেশনা মন কেড়েছে দর্শকদের৷

সেখানে হাজির হয়ে অনন্ত জলিল বলেন, আজ ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে ‘নিঃস্বার্থ ভালবাসা’ দিয়ে এটি ওপেনিং হয়। সিনেমার জন্য তাদের ৭টা স্ক্রিন আছে। আমরা যখনই সিনেমা রিলিজ করি তখনই এটা আমাদের জন্য ভাইটাল একটা পয়েন্ট। এজন্য যখনই উনারা কোনো আয়োজনে আমাদের ডাকেন, আমরা সাড়া দিই। উনারাও আমাদের ডাকে সাড়া দেন, আমরাও তাদের ডাকে সাড়া দিই। আমরাও ভালোবাসি তাদের, তারাও আমাদের ভালোবাসেন। 

কোরিওগ্রাফার অপূর্ব চৌধুরী বলেন, কিছুদিন ধরে অনেক ব্যস্ত সময় পার করছি।ব্যস্ত সময়ের মধ্যেই ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তিতে অনন্ত ও বর্ষার নাচের কোরিওগ্রাফি করতেই হলো। কারণ কাজটি বিশেষ। এছাড়া বেশ কিছু কাজ হাতে রয়েছে। সেগুলো অতিশীঘ্রই শুরু করবো।’

অনন্ত-বর্ষার পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপু বিশ্বাস, পরীমণি, সিয়াম আহমেদ, চয়নিকা চৌধুরী, ইমনসহ চলচ্চিত্র জগতের অনেক তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin