শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে ৩০টি সোনার বারসহ আটক ১

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪৫ Time View

মো:খসরুনোমান সংগ্রাম:- যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ৩০টি সোনার বারসহ আশিকুর রহমান (৩২) নামে এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে জামতলা-বালুন্ডা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক আশিকুর বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানভীর রহমান পিএসসি বিশেষ একটি দল নিয়ে বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী আশিকুর রহমানকে আটক করে।

পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণবার জব্দ করা হয়। যার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা। উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin