শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে বিভিন্ন মামলার গ্রেফতারী পরওনাভুক্ত ১১ আসামী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৫৩ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট পুলিশের বিশেষ অভিযানে প্রতারনা, ছিনতাইকারি,মাদকসহ বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেফতার হয়েছে। এদের মধ্যে গ্রেফতারী পরওনাভুক্ত আসামী রয়েছে ৮ জন এবং নিয়মিত মামলার আসামী ৩ জন।

সোমবার (১১ আগস্ট) বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত বেনাপোল থানা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতার হওয়া আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাই ও প্রতারনা মামলার আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮),আনোয়ারের ছেলে বাবু(২৪), নজরুল ইসলামের ছেলে মাসুম (৪০), সাদিপুর গ্রামের ইশরাত হোসেনের ছেলে মিয়ারাজ (২৮), গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), তালশাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নজরুল(৩৪), গোপালগঞ্জের বাগেরবাড়ি এলাকার সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০) ও ভবারবেড় গ্রামের মুন্সি ব্যাপারীর ছেলে আবু সাঈদ ব্যাপারী (২৬)।

অপরদিকে গ্রেফতারকৃত নিয়মিত মামলার আসামীরা হলেন,পোর্টথানার পুটখালি গ্রামের আকরম আলীর ছেলে রনি হোসেন (২৫), বড়আঁচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) ও ইসমাইলের ছেলে তহিদুল ইসলাম (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত ছিনতাই ও প্রতারনা মামলার আসামীরা মারাত্বক অপরাধের সাথে জড়িত। সীমান্তে ক্যানসার সহ জটিল রোগে আক্রান্ত অসহায় পাসপোর্টধারীদের জিম্মী করে সাথে থাকা টাকা ছিনিয়ে নিত। প্রায় এক যুগ ধরে এ চক্রটি বেনাপোল চেকপোষ্টে প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধ করে আসছিল। কিন্তু এরা আটকের কিছুদিন পর ছাড়া পেয়ে আবার প্রতারনায় যুক্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin